প্রবাস

নর্থইস্ট ফিলাডেলফিয়া ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগীতা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:গত ১৪ জুলাই ২০১৯ রোজ রবিবার নর্থইস্ট ফিলাডেলফিয়া ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আয়োজিত বার্ষিক (পুরুষ দৈত) ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করা হয় । উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন বাফালো, নিউইয়র্ক, নিউজার্সি, শিকাগো, ভার্জিনিয়া এবং লোকাল ফিলাডেলফিয়া সহ বিভিন্ন স্থান থেকে আগত খেলোয়াড় দল।

খেলা চলাকালীন সময় আয়োজক ও কতৃপক্ষের কার্যক্রম ছিলো চোখে পরার মত । আয়োজনে ছিলেন জনাব মো: ইলিয়াস, মো: রাজু, খায়ের খান, মুরাদ চৌধুরী, মোস্তফা বাদল, রেজওয়ান ,জুমন ,ইসতিয়াক আহমেদ, জুনায়েদ আহমেদ, লাবিব, মুকুট সহ আরো অনেকে ।

উক্ত প্রতিযোগিতায় ফাইনাল দল হিসাবে নিউইয়র্কের শাহানুর এবং আলমের দল ( বাংলাদেশ ) এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন নাবিন এবং টমাসের ( ইন্ডিয়া ) দল।নাবিন এবং টমাসের দল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার অর্জন করেন। প্রোগ্রামটিকে সফল করার জন্য সকল অতিথিবৃন্দসহ যারা স্পন্সর করে সহযোগিতা করেছেন , গ্রান্ড স্পনসর : মোস্তফা বাদল এবং মিশেল কার্ডিনাল টাইটেল স্পনসর : স্মরণ খান , সাব্বির হোসেন এবং মোঃ রেজা লতিফ !!!! আয়োজকদের পক্ষ থেকে তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়।

বিশেষভাবে জনাব মাশুকুল ইসলাম খান, সাদেক মিয়া কাপ্তান, মোহাম্মদ খায়ের মিঞা, আব্দুল্লাহ নান্নু, ফারুক আহমেদ, এফ রহমান চুন্নু, মনসুর আলী, স্মরণ খান, জুলকারনেইন জায়গীরদার, জাহেদ ভাই হবিগঞ্জ, নিউইয়র্ক থেকে আগত আজাদ ভাই, আলীম উদ্দিন, আব্দুল মতিন, জাকির কাহের, মোহাম্মদ রেজা লতিফ, এ আর খান লাভলু, কামরুল ইসলাম, মোহাম্মাদ ইসলাম আরিফ ,জয়নাল আবেদীন,

রফিকুল আনাম মুকুল, তোফায়েল টি পু , মইনুল ইসলাম, আব্দুল লতিফ এবং মোহাম্মদ সেলিম সহ আরো অনেকে । ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যাক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension