
কর্ণাটকে বিজেপি ক্ষমতায় এসেই বাতিল করল টিপু জন্মজয়ন্তী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ক্ষমতায় এসেই বিজেপি সরকার কর্ণাটকে বাতিল করল টিপু সুলতানের জন্মজয়ন্তী ৷ যা নভেম্বর মাসে পালন করার কথা ছিল ৷ মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা নির্দেশ দিয়েছে কন্নড় সংস্কৃতি দফতরকে- যেন টিপুর জন্মদিন পালন না করা হয়৷ গত সোমবারে মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷
বিজেপি বিধায়কর বোপাইয়ার আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ যেখানে কর্ণাটক সরকার প্রতি বছরই টিপু সুলতানের জন্ম জয়ন্তী পালন করে থাকে এবং তা নিয়ে গত কয়েক বছর ধরেই বিজেপি বার বার প্রতিবাদ করে আসছে৷
২০১৫ সালে সিদ্ধারামাইয়া সরকার টিপু সুলতান জয়ন্তী পালন করা শুরু করেন যা প্রতি বছর নভেম্বর মাসে পালন করা হচ্ছিল৷ গত কয়েক বছর বিজেপি টিপু জয়ন্তী পালনের বিরোধিতা করে প্রতিবাদ করেন যা সিদ্ধারামাইয়া নেতৃত্বাধীন কংগ্রেস সরকার পালন করছিল৷ তবে জেডিএস মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী যদিও তার পূর্বসূরীরর মতো এই রকম টিপু জয়ন্তী পালনে সক্রিয় ভাবে অংশ নেননি ৷
বিজেপি বিধায়ক বোপাইয়া প্রতিবাদ করে এই টিপু জয়ন্তী পালন নিষিদ্ধ করার দাবি তোলেন ৷ গেরুয়া দলের অভিমত, টিপু ছিলেন স্বৈরাচারি তাই কোনও কারণ নেই যে মহীশূরের ওই রাজার জন্মজয়ন্তী পালন করার৷ যদিও কংগ্রেস এবং জেডিএস বিজেপির এমন আচরণের তীব্র সমালোচনা করে উল্টে টিপুর পক্ষে সওয়াল করেছে৷



