প্রধান খবরপ্রবাস

বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে লাইভশোতে ‘নোবেলের’ মন্তব্যের প্রতিবাদে নিউইয়র্কে সংবাদ সম্মেলন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতের বেসরকারী মালিকাধীন টিভি চ্যানেল জি বাংলার সা রে গা মা পা ২০১৯, অনুষ্ঠানে অংশগ্রহনকারী মাঈনুল আহসান নোবেলের জাতীয় সংগীত নিয়ে এক লাইভ অনুষ্ঠানে বাজে মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীরা ।স্থানীয় সময় শুক্রবার বিকেলে “বঙ্গবন্ধুর বাংলাদেশের শিল্পীরা”ব্যানারে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । সংগীত শিল্পী ও গীটারিষ্ট আল আমিন বাবুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন জাতীয় ফুল,জাতীয় পতাকা,জাতীয় সংগীত নিয়ে কোন দ্বন্দ থাকতে পারেনা।

বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে এই শিল্পীর মন্তব্য ধৃষ্টতাপূর্ন বলেও আখ্যায়িত করেন বক্তারা । তারা দাবী জানান এই শিল্পীর পিছনে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থাকতে পারে এবং সরকারের উচিত এর পিছনের শক্তি কারা তার তদন্ত করা ।অনুষ্ঠানস্থল থেকে আহব্বান জানানো হয় মুক্তিযুদ্ধের চেতনার সকল বাংলাদেশীরা একযোগে এসব অপসংস্কৃতি চর্চাকারীদের বিরুদ্ধেসোচ্চার ভূমিকা রাখবেন ।

উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুলধারার রাজনীতিক মুর্শেদ আলম, শরাফ সরকার,সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, অধ্যাপিকা হোসনে আরা,ফাহিম রেজা নূর আশরাফ মাশুক প্রমুখ ।

https://www.facebook.com/BanglaChannelNY/videos/362520021354810/

অনুষ্ঠান শেষ করা হয় সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” পরিবেশনার মাধ্যমে।

উল্লেখ্য, অভিযোগ উঠেছে, এক লাইভ সাক্ষাৎকারে জাতীয় সংগীত নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি।সেই সাক্ষাৎকারে নোবেল বলেছেন, ‘রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ যতটা না দেশকে প্রকাশ করে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি প্রকাশ করে বাংলাদেশের অন্য আরেকটি গান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension