
এবার ফর্সা কাশ্মীরি মেয়েদের যে কেউ বিয়ে করতে পারবে: বিজেপি বিধায়ক
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ৩৭০ ধারা বিলোপ নিয়ে কথা বলতে গিয়ে এবার গেরুয়া শিবিরেরই অস্বস্তি বাড়িয়ে বিতর্কে শিরোনামে এক বিজেপি বিধায়ক৷ মুজফ্ফরনগরের কাতাউলির বিধায়ক বিক্রম সিং সাইনি বলেন, দলীয় কর্মীরা এক্সাইটেড কারণ তাঁরা এবার ফর্সা কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবেন৷ বিজেপি বিধায়কের এই বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে৷
জানা যায়, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর কাতাউলিতে সেলিব্রেশনে মেতে ওঠেন বিজেপি কর্মীরা৷ সেখানে বক্তব্য পেশ করতে গিয়েই এই বিতর্কে জড়িয়ে পড়ে তিনি৷
ওই বিধায়ক বলেন, কর্মীরা খুবই উচ্ছ্বসিত এবং যাঁদের বিয়ে হয়নি তাঁরা এক্সাইটেড, তাদের বিয়ে ওখানেই দিয়ে দেব, কোনও সমস্যা নেই৷ কী সমস্যা? আগে সেখানে মহিলাদের ওপর কত অত্যাচার হত৷ সেখানের মেয়েরা যদি উত্তরপ্রদেশের কাওকে বিয়ে করে নিত তাহলে তার নাগরিকত্ব শেষ হয়ে যেত৷ ভারতের নারগিক্তব আলাদা, কাশ্মীরের আলাদা… আর এখানে যে সব মুসলিম কর্মকর্তারা রয়েছেন, তাদের উচ্ছ্বসিত হওয়া উচিত… কাশ্মীরি মেয়েদের বিয়ে কর৷ …এটা সমগ্র দেশের জন্য খুশির খবর৷
বিধায়কের এই বক্তব্য নিয়ে বিতর্ক হতেই, তিনি সাফ জানান, তিনি কিছু ভুল বলেননি৷ এখন যে কেউ কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারে কোনও বাধা ছাড়াই৷ এটা সত্যি এবং তিনি ঠিক বলেছেন বলে স্পষ্ট জানান৷ এটা কাশ্মীরবাসীর কাছে স্বাধীনতা৷ তাই মঙ্গলবার উৎসবের আয়োজন করা হয় বলে জানান ওই বিজেপি বিধায়ক৷



