
খেলা
বাংলাদেশের কোচ হতে ঢাকায় রাসেল ডমিঙ্গো
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে সাক্ষাৎকার দিতে আজ ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো। আজ সকাল ১০ টাকা টাইগারদের কোচ হতে ঢাকায় আসেন ডমিঙ্গো। সাক্ষাৎকার দিয়ে আগামীকাল দেশে ফিরে যাবেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকা দলের সাথে বাংলাদেশে এসেছিলেন প্রোটিয়াদের সাবেক এই কোচ।
২০১২ সালের ডিসেম্বর মাসে রাসেল ক্রেইগ ডমিঙ্গো দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের টি-টোয়েন্টি কোচের দায়িত্ব নেন। এরপর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন।
বোর্ডের একটি সূত্রে জানা গেছে যে, ডমিঙ্গো যদি অন্যান্য বিদেশি কোচদের মতো খণ্ড কালীন চাকরির শর্ত না দেন, তাহলে তাকেও জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রেখে দিতে পারে বিসিবি।



