প্রবাস

বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাব অব ইউএসএর নিউজারসি চ্যাপটার এর নতুন কমিটি গঠিত

সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি: নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৩ আগষ্ট , মংগলবার ,রাত সাড়ে আটটায় বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাব অব ইউএসএর নিউজারসি চ্যাপটার এর নতুন কমিটি গঠন ও তাদের পরিচিতি উপলক্ষে এক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
> আটলান্টিক সিটির মি: ইস্টিক রেষ্টুরেনটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি খালিদ ইসলাম পৌরহিত্য করেন ও সম্পাদক সুমন মজুমদার অনুষ্ঠান সনচালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপাবলিকান দলীয় এসেম্বলীম্যান প্রারথী ফিল গুয়েনথার,জন রিসলি জুনিয়র,কাউন্সিলর প্রারথী শ্যারন জাফিয়া প্রমুখ।
সভায় নতুন কমিটির নাম ঘোষনা করেন খালিদ ইসলাম ও সুমন মজুমদার ।


নতুন কমিটির সভাপতি হিসাবে ফারুক তালুকদার ও সাধারন সম্পাদক হিসাবে শেখ শওকত শিমুল সহ সংগঠনের অন্যান্য সদস্যদের নাম ঘোষনা করা হয় এবং তাদের উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় সংগঠনের কার্যক্রম সুষ্ঠভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ফারুক তালুকদার , শেখ শওকত শিমুল,রওশনউদদীন প্রমুখ।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension