প্রবাস

মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাভেদ কায়সার (৩৯)। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা।

বুধবার (২৮ আগস্ট) তিনি মারা যান। গত ১ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮০৫ ফ্লাইটে সৌদি আরব যান কায়সার।

এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯৩ জন ও মহিলা ১৭ জন। ১১০ জনের মধ্যে মক্কায় ৯৮ জন, মদিনা ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension