প্রধান খবরভারত

BREAKING: তিহার জেলে যাচ্ছেন চিদম্বরম

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: তিহার জেলে যাচ্ছেন পি চিদম্বরম। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রাক্তন অর্থমন্ত্রীকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে দিল্লি আদালত।

আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে তাঁর বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে পি চিদম্বরমকে। আদালতে, তাঁর বিচারবিভাগীয় হেফাজতের আর্জি জানায় সিবিআই, সেই দাবি মেনেই এই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

একটি আলাদা ঘর বরাদ্দ করার আবেদন জানান চিদম্বরমের আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। বিশেষ ঘরে মজুত রাখতে বলা হয়েছে, একটি, বিশেষ শৌচাগার এবং ওষুধ।বিচারবিভাগীয় হেফাজতের বিরোধিতা করে তীব্র সওয়াল করেন কপিল সিব্বল, তিনি বলেন, ইডির হাতে গ্রেফতার হতে প্রস্তুত পি চিদাম্বরম।

চিদাম্বরম এদিন আত্মসমর্পণ করতে চান। তিনি বলেন, ‘আমায় হেফাজতে নিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমার কোনও সমস্যা নেই।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension