
পংকজ দেবনাথ এমপির নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বরিশাল ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা, জননেতা “পংকজ দেবনাথ” এমপির নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ।

সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুবল দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব আব্দুস সামাদ আজাদ , বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য জনাব আব্দুল ওয়াহাব জোযার্দার । প্রধান অতিথি সহ সকল বক্তাদের একটাই দাবী যারা এই অপপ্রচারের সাথে জড়িত এইসব কুলাঙ্গারদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক । এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ শত শত নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন । পরিশেষে সভাপতির সমাপনী বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।



