প্রধান খবরভারত

বাংলায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বীরভূমের কয়লাখনি উদ্বোধনের জন্য প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি বীরভুমের দেওচা-পাঁচমি। সেখানে প্রায় ২১০২ মিলিয়ন টন কয়লা মজুত আছে বলে অনুমান করা হচ্ছে। সেই কয়লাখনির উদ্বোধনে মোদীকে আমন্ত্রণ জানালেন মমতা। দীর্ঘ আড়াই বছর পর আজ বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান।

প্রায় দেড় ঘন্টা মোদীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নাম পরিবর্তন থেকে একাধিক দাবিতে প্রধানমন্ত্রীর সামনে সওয়াল করেছেন মমতা। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বৈঠক ইতিবাচক হয়েছে। একই সঙ্গে তিনি আরও জানান, বীরভূমের দেওচা-পাঁচমি কয়লা খনি কেন্দ্র রাজ্যকে দিয়েছে। রাজ্য তার নিজের যোগ্যতায় এই কয়লা খনি পেয়েছে। ১২ হাজার কোটি টাকা লগ্নি করা হয়েছে এই প্রকল্পে। বহু ছেলেমেয়ের কর্মসংস্থান হবে এই প্রকল্পে। প্রধানমন্ত্রী সময় দিলে পুজোর পরই দেওচা-পাঁচমির কয়লাখনির উদ্বোধন করা হবে।

প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি এই দেওচা-পাঁচমি। সেখানে প্রায় ২১০২ মিলিয়ন টন কয়লা মজুত আছে বলে অনুমান করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension