বিনোদন

রণবীরের সঙ্গে বিয়ে হয়েছে ভুলেই গেলেন দীপিকা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: তিনি যে রণবীরের ঘরনি, সে কথা বেমালুম ভুলে গেলেন দীপিকা পাডুকোন। অবাক হবেন না। সম্প্রতি এক ইভেন্টে গিয়ে এই কথাই বলেছেন অভিনেত্রী।

রণবীর সিং ও দীপিকা পাডুকোনের জুটির ভক্তের সংখ্যা যে হাতে গুনে শেষ করা যাবে না তা বলাই বাহুল্য। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন তাঁদের রসায়নে ভক্ত ভক্তরা। গত নভেম্বরে লেক কোমোতে বিয়ে করেন দীপিকা ও রণবীর সিং। কিন্তু এর মধ্যেই বিয়ের কথা ভুলে গেলেন দীপিকা! সেই ইভেন্টে দীপিকার ভিডিও এই মুহূর্তে ভাইরাল।

সম্প্রতি তাঁর লিভ লাভ লাফ ফাউন্ডেশনের একটি ইভেন্টে এই কাণ্ড ঘটান দীপিকা। তিনি জীবনে কী কী ভূমিকা পালন করেছেন সেই ফিরিস্তিই দিচ্ছিলেন নায়িকা। দীপিকা বলতে থাকেন, “আমি কারোর মেয়ে, কারোর বোন, আমি একজন অভিনেতা। কিন্তু তিনি যে কারোর স্ত্রী সেটা কিছুতেই মনে করতে পারছিলেন না তিনি।”

তখন ওই ইভেন্টের সঞ্চালকই দীপিকাকে মনে করিয়ে দেন। সঙ্গে সঙ্গে দীপিকা বলেন, “হে ভগবান। আমি কারোর স্ত্রীও। আমি একদম ভুলে গিয়েছিলাম। দীপিকার এই কথা শুনে হেসে ওঠে ইভেন্টে উপস্থিত দর্শকরা।”

অর্থাৎ বোঝাই যায়, দীপিকা বা রণবীর দুজনেই বিবাহিত বলে হা হুতাশ করেন না। বরং দুজনেই বন্ধুত্বের রসায়ন নিয়ে স্বতন্ত্রতা বজায় রেখেছেন।

প্রসঙ্গত, রণবীরের শেষ মুক্তি পাওয়া দুটি ছবি সিম্বা ও গল্লি বয় দর্শকদের মধ্যে সাড়া ফেলে দেয়। দুটি ছবিতেই তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। এই মুহূর্তে তিনি কপিল দেবের বায়োপিক ৮৩ নিয়ে ব্যস্ত। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। দীপিকা এছাড়াও মেঘনা গুলজার পরিচালিত ছপক ছবিতে অভিনয় করছেন। এটি অ্যাসিড হামলার শিকার লক্ষ্মী আগরওয়ালের বায়োপিক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension