খেলা

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না ধোনি

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির মাঠে ফেরা নিয়ে জল্পনা চলছেই। ধোনির বিশ্রাম দীর্ঘায়িত হওয়ায় সাবেক ভারত অধিনায়ককে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। ভারতীয় পত্রিকার প্রতিবেদনে, ডিসেম্বরের আগে মাঠে ফেরার কোনও সম্ভাবনাই নেই ধোনির। তিনি নিজেই নাকি তাঁর ‘ছুটি’ দীর্ঘায়িত করেছেন। তাই সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ, দেশের জার্সিতে কবে তিনি মাঠে ফিরবেন? আদৌ কি তাকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে?

বিশ্বকাপের পরে ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন ধোনি। ৩৮ বছর বয়সী সাবেক ভারত অধিনায়কের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে দেশ জুড়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি খেলছেন না।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই নভেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৩ নভেম্বর। ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ধোনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তার বিশ্রাম আরও দীর্ঘায়িত হচ্ছে। এমনকি আসন্ন বিজয় হাজারে ট্রফিতেও খেলতে দেখা যাবে না ধোনিকে।

নভেম্বরে বাংলাদেশ সিরিজের পরে ডিসেম্বরে ভারতে খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সফরে কি দেখা যাবে তাকে? পরিষ্কার করে এর উত্তর দিতে পারছেন না কেউই। ডিসেম্বরেও যদি তাকে না দেখা যায়, তা হলে নতুন বছরে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো দেখা যেতে পারে ধোনিকে। কিন্তু, সেটাও জোরালো ভাবে বলা সম্ভব হচ্ছে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension