বিনোদন

‘মিসেস বাংলাদেশ’ বিজয়ী হলেন অবনী

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মত বিবাহিত নারীদের নিয়ে অনুষ্ঠিত হলো সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস বাংলাদেশ-২০১৯’। গতকাল শনিবার রাতে গুলশান ক্লাবে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা ১০ প্রতিযোগীকে হারিয়ে মুকুট জয় করে নেন মুনজারিন অবনী।

আগামী নভেম্বর মাসে আমেরিকায় মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন চ্যাম্পিয়ন অবনী। এমনটি জানালেন আয়োজকরা।

এমন প্রতিযোগিতা আয়োজনের কারণ উল্লেখ করে আয়োজক অপূর্ব আব্দুল লতিফ বলেন, বাংলাদেশে মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সেই তাগিদেই এমন একটি আয়োজন করেছি আমরা। নারী শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন।

অডিশন পর্বে বাছাইয়ের পর দুই হাজারের বেশি নারীকে নিয়ে শুরু হয় এ আয়োজন। বিজয়ী হওয়ার লক্ষ্যে চূড়ান্ত পর্বে লড়েছেন- আফরিন আনিস রহমান, সুমা নুসরাত, মাটি সিদ্দিকী, মনিয়া, আবাফা দিলশা, রুমানা, সনজিদা, রাবেয়া, সামান্তা ও মুনজারিন অবনী।

এই প্রতিযোগিতায় শুরু থেকে অডিশন, গ্রুমিং ও মোটিভেশনাল সেশনে বিচারক হিসেবে ছিলেন অভিনেতা ও পরিচালক শহীদুল আলম সাচ্চু, বিউটি এক্সপার্ট সালেহা সারোয়ার, সামিনা সারা, মারিয়া মৃত্তিক, ড. তৌহিদা রহমান ইরিন, আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা, গ্রুমিং ইনস্ট্রাক্টর কৃষাণ ভূঁইয়া, ফ্যাশন ডিজাইনার আজহারুল হক আজাদ, নিমা এহসান, পিয়াল হোসেন, অভিনেতা ও মডেল খালেদ হোসেন সুজন, উপস্থাপিকা ইসরাত পায়েল, ইউথ-বাংলা কালচারাল ফোরামের সভানেত্রী মুনা চৌধুরী, ড্যান্স ডিরেক্টর এমডি ফারুখ, বিশিষ্ট নারী উদ্যোক্ত আইরিন ইসলাম, উপস্থাপক জুলহাজ জোবাইয়ের, মডেল কোরিওগ্রাফার লামিয়া আলম, মডেল অভিনেতা অন্তু করিম প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension