
‘হাউডি মোদী’ নাকি ফাঁকা: লজ্জায় ট্য়ুইট মুছে ফেলল পাক সেনা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আমেরিকায় ‘হাউডি মোদী’-তে সেদেশে ভারতীয়দের জনিপ্রিয়তা, প্রভাব-প্রতিপত্তি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ভারতের বিশিষ্ট বন্ধু হিসাবে দেখে হিংসা ও হতাশায় জ্বলছে পাকিস্তান।
এর মধ্যেই ‘সেমসাইড’ গোল করে বসলো পাকিস্তান সেনা। হিউস্টনের ‘এনআরজি’ স্টেডিয়ামে সবে মাত্র আসন ভরতে শুরু করেছে। মোদী আসতে ঢের দেরি। সেই সময়কার একটি ছবি পাকিস্তান সেনার মুখপাত্র আসিফ গফুর টুইট করেন। বলেন , “House Full …. The End.” অর্থাৎ ভরে গিয়েছে স্টেডিয়াম। এখানেই শেষ।

কিছুক্ষণ পরেই, ৫০ হাজার লোকের গর্জন এবং ট্রাম্প-মোদীর একসঙ্গে চলা ও বন্ধুত্বের রসায়ন দেখে টুইট ডিলিট (মুছে ফেলতে) করতে বাধ্য হন অবাক সেনার ওই অফিসার। গফুরের কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টার ঝড় বয়ে যাচ্ছে।
জম্মু ও কাশ্মীরের আর্টিকেল 370 নিষ্ক্রিয়করণের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘ফেক ভিডিও’ এবং খবর ছড়িয়ে দিয়ে অন্য রকম যুদ্ধ শুরু করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে অশান্তির পরিবেশ সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাইছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
কিন্তু বাস্তবে তা হচ্ছে কই। জম্মু ও কাশ্মীরে অশান্তি নেই। ধাপে ধাপে উঠছে কারফিউ। চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা। হতাশা বাড়ছে পাকিস্তানের।



