
চলে গেলেন ‘শোলে’-র ‘কালিয়া’
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ৭৭ বছর বয়সে নিজের বাড়িতেই ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করলেন সোলে সিনেমার প্রবীণ অভিনেতা ভিজু খোটে।
সংবাদ সংস্থা ‘পিটিআই’ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই এই প্রবীণ অভিনেতা অসুস্থ ছিলেন। জানা গিয়েছে, তাঁর শরীরের একাধিক অঙ্গ ঠিকমত কাজ করছিল না।
সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার সকাল ৬.৫৫ নাগাদ মুম্বাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৭৭। অভিনেতার ভাগ্নি ভাবনা বালসাভার জানিয়েছেন, ‘নিজের ঘরে ঘুমের মধ্যেই সোমবার সকাল ৬.৫৫ নাগাদ তিনি মারা যান’। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর একাধিক অঙ্গ কাজ করছিল না’। ভাবনা আরও বলেন, বিজু খোটে তাঁর জীবনের শেষ দিনগুলি পরিবারের সঙ্গেই কাটাতে চেয়েছিলেন। তাই তাকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। ভাবনা আরও জানিয়েছেন যে, বিজু খোটে হাসপাতালে মারা যেতে চাননি তাই আমরা কিছুদিন আগেই তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। তিনি আরও বলেন, হাসপাতাল থেকে ছুটি করে বাড়িতে নিয়ে আসায় কাল হল তাঁদের পরিবারের।
এই প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনেমা মহলে। জানা গিয়েছে সোমবার সকাল ১১ টার সময় চন্দন ওয়াদিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।



