প্রবাস

বদরুন নাহার মিতার ফান্ড রেইজিং অনুষ্ঠান কংগ্রেস ওমেন পদে জয়ী করার আহ্বান

ঠিকানা রিপোর্ট:আগামী নির্বাচনে কংগ্রেস ডিস্ট্রিক্ট-১৪ এর কংগ্রেস ওমেন প্রার্থী বদরুন নাহার খান মিতা বলেন, আমার সঙ্গে আজকে আপনারা কমিউনিটির সকল নেতা আছেন, আমি আগামী নির্বাচনে আপনাদের সকলের সহায়তা কামনা করছি। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আগামী দিনে আমাকে বিজয়ী করতে পারে। কংগ্রেসে আমাদের একজন প্রতিনিধি আমরা পেতে পারি। আমি মনে করি আমার বিজয়ী হওয়ার মধ্য দিয়ে মেইনস্ট্রিমের রাজনীতিতে প্রতিনিধিত্ব করতে পারবো। বাংলাদেশী কম্যুনিটি এখানে এগিয়ে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। আমরা যেখানে এগিয়ে যাচ্ছি, সেখানে আমাদের কেন একজন প্রতিনিধিও থাকবে না। আসলে আমাদের প্রতিনিধি থাকলে এটা আমাদের সম্মান যেমন বয়ে আনবে, তেমনি আমাদের গুরুত্বও বাড়বে। আমরা একটি পথ তৈরি করতে পারলে হাজার পথ তৈরি হবে। আমি সেটার সূচনা করতে চাই। কুইন্স কম্যুনিটি ডাইভারস কম্যুনিটি। এই কম্যুনিটিতে জয়ী হয়ে আসার জন্য আমাদেরকে সবার কাছে পৌঁছাতে হবে। সবার কাছে পৌঁছাতে পারলে আমরা জয়ী হতে পারবো। তবে এই প্রচেষ্টা আপনাদের সকলের সহযোগিতা নিয়েই সফল হওয়া সম্ভব হবে। আপনারা সবাই উদ্যোগ নিলে আমরা কংগ্রেসে জায়গা করে নিতে পারবো। আমি সফল হলেআপনারা সফল হবেন। আর বাংলাদেশের ইমেজ বাড়বে। ‘ফান্ড রেইজিং ইন অনার অফ বদরুন খান মিতা কংগ্রেস ডিস্টিক্ট-১৪ ডেমক্রেট ফর কংগ্রেস অনুষ্ঠানে তিনি ২৯ সেপ্টেম্বর রোববার রাতে জ্যাকসন হাইটসের বেলাজিনোতে তার দ্বিতীয় ফান্ড রেইজিং অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তিনি আগামী নির্বাচনে কংগ্রেস ওমেন হিসাবে অংশ নিবেন। আলেকজান্দ্রা ওকাসিও এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন। বিশিষ্ট রিয়েলটর মইনুল ইসলামের উদ্যোগে মিতার জন্য ফান্ড রেইজিং প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কম্যুনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, ফোবানার একাংশের নেতৃবৃন্দ, জেবিবিএ এর একাংশের নেতৃবৃন্দ, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ, জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিয়ানীবাজারের নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেইন স্ট্রিমের কয়েকজন রাজনীতিবিদও উপস্থিত ছিলেন।


মিতা বলেন, ওমেন এ্যামপাওয়ারমেন্ট অনেক জরুরী। সেই জন্য কম্যুনিটিকে সবাইকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে নারীদেরও এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের আয়োজন করার জন্য আয়োজক মইনুল ইসলামকে ও অংশ নেওয়া নেতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ও উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল। তিনি প্রথমেই আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এই সময়ে সকলেই দাঁিড়য়ে সম্মান জানান। এরপর মঞ্চে আসেন মিতা সপরিবারে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরী, গিয়াস আহমেদ, মোহাম্মদ হোসেন খান, এটর্নী মঈন চৌধুরী, রুহুল আমীন সিদ্দিকী, জাফর মাহমুদ, বদরুল খান, কাজী নয়ন, ফখরুল ইসলাম দেলোয়ার, শাহ নেওয়াজ, ডা: মাসুদুর রহমান, আব্দুর রহিম হাওলাদার, ফাহাদ সোলায়মান, কাজী আজম, রফিকুল ইসলাম ডালিম, ডা: মাসুদুর রহমান, মনিকা রায়, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, তিতুমীর রহমান, শাহ রফিক, হেলাল খান, মো: সবুজ, মোদ্দাব্বির হোসেন, নূরে আলম জিকু, জামাল, ইমরান আহমেদ, জাকির আহমেদ, প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন কম্যুনিটির নেতারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে মিতার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরী। তিনি বলেন, মিতার বাবা এই দেশে অনেক আগে এসেছেন। মিতার জন্ম এই দেশে, এখানেই তিনি বড় হয়েছেন লেখাপড়া করেছেন। নিজেদের ব্যবসার হাল ধরেছেন। মিতার সম্পর্কে তিনি কিছু সাফল্যগাঁথা তুলে ধরেন।
এরপর বক্তৃতা করেন নজরুল হক। তিনি অনুষ্ঠানে মিতার সম্পর্কে তথ্য তুলে ধরেন। বলেন, ব্রঙ্কসে প্রথম ফান্ড রেইজিং অনুষ্ঠান করা হয়েছিল। কম্যুনিটিকে এগিয়ে আসতে হবে। সবার এগিয়ে আসা অনেক জরুরী। বদরুন নাহারের পরিবারের এই দেশে আসা, ব্যবসা করা ও মিতার ব্যবসার হাল ধরার বিষয়ে তথ্য উপস্থাপন করে মিতার বাবা, মা, স্বামী ও সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। মিতা কেন? সেই সব প্রশ্নে যাবো না। তাকে সবাই মিলে জয়ী করতে হবে এটাই বড় বিষয়।
ফাহাদ সোলায়মান তার বক্তৃতায় বলেন, মিতা আপা আমার স্ত্রীর কাজিন। তাই তাকে অনেক কাছ থেকে দেখার ও জানার সুযোগ হয়েছে।মিতা আপা অনেক কঠিন সময় পাড় করে আজকে মেইন স্ট্রিমের নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি যখন রাজনীতি শুরু করেন তখন সময়টা অত সহজ ছিল না। এখন তিনি কংগ্রেস ওমেন পদের জন্য লড়বেন। আমরা তাকে জয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। তার ভিশন মিশন সব কিছুই আমাদের কম্যুনিটি তাই তাকে এগিয়ে নিতে যেতে হবে। তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।


এরপর বক্তৃতা করেন তার নির্বাচনী ট্রেজারার হাইজী গ্লীফঅফ, তিনি মিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন।
ডিস্ট্রিক্ট এটর্নী এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, মিতার প্রাইমারী নির্বাচন হবে আগামী জুনে। কুইন্স ও ব্রঙ্কস কাউন্টি। আমরা এই দুটি কাউন্টির একটিতেও যদিও এগিয়ে থাকতে পারি তাহলে এগিয়ে যাওয়ার সুযোগ হবে। পার্টির নেতাদের এনডোর্সমেন্ট পাওয়ার জন্য খুব জরুরী। জোসেফ ক্রাউলির অর্থ ছিল কিন্তু অর্থ দিয়ে সব সময় সব কিছু হয় না। তিনি সব কিছু থাকা সত্ত্বেও নতুন একজন প্রার্থীর কাছে পরাজিত হন। সবাই মনে করেছিল ওই প্রার্থী পাস করবেন না, এই জন্য গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু দেখা গেল তিনি পাশ করে গেছেন।ব্রঙ্কসে অনেকেই অনেক কথা বলতে পারেন কিন্তু ব্রঙ্কসে এমনও একটি ভবন আছে যেখানে এক ভবনেই ভোটার আছেন ৫০০ জন। তাই এই সব বিষয়গুলো বিবেচনায় নিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে কথার সঙ্গে মিল রেখে কাজ করে যেতে হবে।
টমি সিসিগনা তার বক্তৃতায় সবাইকে মিতাকে সহযোগিতা করার অনুরোধ করেন। সেই সঙ্গে তার সমর্থন দেওয়ার বিষয়টিও ব্যক্ত করেন। তিনি বলেন, সবাইকে ভোটদানে ও অন্য ভোটারদের ভোটদানে উৎসাহিত করার পাশাপাশি অর্থ দিয়েও সহায়তা করতে হবে। একজন যদি পাঁচ ডলার দিয়েও সহায়তা শুরু করেন সেটাও করা দরকার। বাংলাদেশী কম্যুনিটির মানুষকে মিতার পাশে দাঁড়ানোর জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
এরপর বক্তৃতা করেন নেপোলিয়ন বার্টান। তিনিও মিতাকে জয়ী করে আনার জন্য সবার সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে তিনি তার পাশে রয়েছেন,সকলকে গিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন।
কম্যুনিটির নেতা ও বিএনপি নেতা গিয়াস আহমেদ তার বক্তৃতায় বলেন, মিতার নির্বাচনী এলাকায়৫০ ভাগ ভোটার হিসপ্যানিক। এই দেশের উন্নয়ন ও অগ্রগতি বাংলাদেশী ইমিগ্র্যান্টদের অবদান রয়েছে। কিন্তু আমরা অনেক কাজ করলেও মেইন স্ট্রিমে যাই না। রাজনীতিতে জড়াই না। কিন্তু এখন থেকে জড়াতে হবে সময় এসেছে। ইলহান ওমরকে আমি এ্যাপ্রিসিয়েট করি। তিনি তার কম্যুনিটিকে কিভাবে আলোচনায় নিয়ে এসেছেন ও নিজেদের গুরুত্ব তুলে ধরেছেন। আমাদেরও সেটা করতে হবে। তিনি সবাইকে আহ্বান জানান মিতাকে সফল করার জন্য।


ডা: মাসুদুর রহমান তার বক্তৃতায় বলেন, কুইন্সে বাঙ্গালী কমি্যুনিটি গ্রোয়িং কম্যুনিটি। বিভিন্ন সেক্টরে তারা কাজ করছেন। বাংলাদেশীরা এই দেশে বিভিন্ন সেক্টরে কাজ করছেন ও অবদান রাখছেন। আমাদের অগ্রগতির সঙ্গে সঙ্গে কংগ্রেসে আমাদের প্রতিনিধি দরকার। ওকাসিও ভাল। কিন্তু সে সঠিকভাবে কাজ করছে না। মিতা ব্যতিক্রম। আমরা যদি তাকে নির্বাচিত করতে পারি তাহলে তিনি কংগ্রেসে কথা বলতে পারবেন। নির্বাচনের জন্য অর্থ প্রয়োজন এটা ঠিক। কিন্তু এও মনে রাখতে হবে অর্থটাই কেবল সব না। সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তার সঙ্গে থাকা চিকিৎসক কম্যুনিটি ও ক্যাডেট কম্যুনিটিকে কাজে লাগানোর আশ্বাস দেন।
এরপর বক্তৃতা করেন ডেরিক মাইন্ডস ও মারিয়া রহমান। মারিয়া রহমান বলেন, বদরুন খান প্রথম বাংলাদেশী যিনি প্রথম কংগ্রেস ওমেন পদে নির্বাচন করছেন। সবাইকে এগিয়ে আসতে হবে। ইন্টার কম্যুনিটিকে তাকে সপোর্ট দিতে হবে। ডাইভার্স কম্যুনিটি কুইন্সে। সেই কম্যুনিটিকেও সঙ্গে নিতে হবে। আমরা সবাই তাকে সমর্থন করবো। তিনি মিতার জয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে।
ডিস্ট্রিক ২৪ থেকে আগামী নির্বাচনে কাউন্সিলম্যান পদের নির্বাচনে সম্ভাব্য প্রাথীফাতেমা ব্রার্দাসের কর্নধারদের একজন এবং জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির সাবেক সভাপতি ফখরুল ইসলাম দেলায়ার। তিনি বলেন, আমি বদরুন নাহার মিতা আপাকে অভিনন্দন জানাই। ইতোমধ্যে সবাই জেনে গেছেন তিনি নির্বাচন করবেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার আগেই ইতিহাস তৈরি করেছেন। ফক্স নিউজ, নিউইয়র্ক টাইমসের কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের সুবাদে জেনে গেছেন তিনি নির্বাচন করছেন। কুইন্স একটি ডাইভার্স সিটি। মিতা আপা তার কোয়ালিফাই জবের জন্য এগিয়ে যাবেন। আসলে আমাদের ঠিক করতে হবে আমরা কি চাই। মিতা আপাকে জয়ী করার জন্য সবার কাছে পৌঁছাতে হবে ও সব ডোরে নক করতে হবে। আর ওয়ালেটে চেক রাখতে হবে অর্থ সহায়তা করার জন্য। টাইম ও অর্থ এই দুটি কন্ট্রিবিউট করতে হবে। এটা অসম্ভব নয়, মিরাকেলও নয়,যে মিতা পরবর্তী কংগ্রেস ওমেন। তিনি জন এফ কেনেডির কথার উদ্ধৃত্তি দিয়ে বলেন, এখন সময়টা আমাদের। আমরা সবাই একসঙ্গে কাজ করবো ও জয়ী হবো।
কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, বদরুন নাহার হেভী ওয়েটেড প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন । তার এলাকায় মাত্র ১২ শতাংশ ভোট এশিয়ান। আমাদেরকে সব কম্যুনিটির ভোট পেতে হবে জয় পাওয়ার জন্য। এই জন্য মেইন স্ট্রিমের মানুষের কাছে যেতে হবে তাদের সহযোগিতা চাইতে হবে। আমাদের অনেক কাজ আছে সেটা আমাদের করতে হবে। বাংলাদেশী সবাই ১০ ডলার থেকে শুরু করে ২৮০০ ডলার ফান্ডে দিবেন বলে আশা করছি।
আজিমুর রহমান বোরহান বলেন, বদরুন খান মিতা বাংলাদেশী কম্যুনিটিকে পরিচিত করে তোলার জন্য কাজ করছেন। তিনি জালালবাদ এসোসিয়শেনের প্রেসিডেন্ট ছিলেন। এখন কংগ্রেসে নির্বাচন করছেন। তার জন্য অর্থ ও সময় দুটোই প্রয়োজন। মিতাকে সামনে রেখে আমাদের সবাইকে ভোট দিতে যেতে হবে। অন্যদেরও উৎসাহিত করতে হবে। তার জন্য সবাই মুক্ত হস্তে দান করুন। তিনি বাংলাদেশী কম্যুনিটির জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রহুল আমীন সিদ্দিকী বলেন, আপনারা সবাই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। মিতা যেভাবে এগিয়ে যাচ্ছেন তাকে যদি উৎসাহিত না করি তাহলে আমাদের এগোনো সম্ভব হবে না। সকলে মিলে হাত মিলিয়ে কাজ করি তাহলে তাকে কংগ্রেস ওমেন হিসাবে দেখতে পাবো। তিনি বলেন, আমাদের অনেকেই এই দেশে সিটিজেন হয়েছেন কিন্তু এখনও ভোটার হননি। তাদেরকে বলবো আপনারা ভোটার হন। মিতাকে সহযোগিতা করবেন।
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান মিতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আমাদের সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি মেইন স্ট্রিমে আসলে বাংলাদেশ কম্যুনিটিকে আরো এগিয়ে নিয়ে যাবেন। সে মেইন স্ট্রিমে কংগ্রেস ওমেন নির্বাচিত হবে। মিতাকে ফিজিক্যালী, ফাইন্যান্সিয়ালভাবে সহায়তা করতে হবে।
জেবিবিবিএর সভাপতি শাহ নেওয়াজ বলেন, আমরা সবাই মিতার জন্য এক হয়েছি। তার দরকার কম্যুনিটির সকলের সমর্থন। সাউথ এশিয়ান কম্যুনিটির সকলকে ভোটে আনতে হবে। অনেকেই ভোটের দিন যান না। কিন্তু এটা ঠিক না। ভোটের জন্য সবাই যেতে হবে। সবাইকে এক হতে হবে। সকলের দরজায় নক করতে হবে। ১২-২৪ টাইম নক করতে হবে। ভলেনটিয়ারদের সম্পৃক্ত করতে হবে। আমাদের জেবিবিএ এর নেটওয়ার্কে নয় হাজার মানুষ আছে। তবে তারা সবাই কুইন্সে বসবাস করে না। তবে তাদের সকলের সহযোগিতা নেওয়া সম্ভব হবে।


জাফর মাহমুদ বলেন, আমার যে বন্ধুরা বক্তৃতা করেছেন তাদের বক্তৃতাতে আমি শক্তি দেখেছি। এই শক্তি ধরে রাখতে হবে। আমরা যেন কোনমতেই পিছিয়ে না যাই। সে আমেরিকান মূল্যবোধে প্রতিনিধিত্ব করবে। কংগ্রেসে তার কেন দরকার এর ব্যাখ্যা করেন। আমার নির্বাচনের অভিজ্ঞতা বার বার ফেল করেছে। শূণ্য থেকে শুরু করেছি।আমাদের মেয়ে কংগ্রেসে যাবে। আমরা যারা কম্যুনিটিতে আছি সবার দায়িত্ব আছে। আমরা যেন নিজেদের জন্য তার পাশে দাঁড়াই। কাউন্টি যাতে তার জন্য ১০ জন ডিস্ট্রিক্ট লিডারের সমর্থন পাওয়া যায় সেই জন্য আমি কাজ করবো। আপনারাও কাজ করবেন বলে প্রত্যাশা করছি। মিতা যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এর আগে তাকে আমরা সহযোগিতা করেছি নির্বাচনে জয়ী করেছি। কিন্তু তিনি দলকে যেভাবে কমিউনিস্ট পার্টিতে রূপান্তর করার জন্য কাজ করছেন ও প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন আমরা সেটা সফল হতে দেব না।
ফিরোজ আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন এখানে থাকলেও কম্যুনিটির সামাজিক সংগঠন নিয়ে কাজ করি। কিন্তু মেইন স্ট্রিমে যাই না। অনেকেই ভোট কেন্দ্রে যাই না। ভোট দেই না। বিদেশীদের সাথে ছবি তুলতে ও তাদেরকে নির্বাচনে জয়ী করেই আনন্দ পাই, ডোনেট করি। কিন্তু এখন সময় এসেছে নিজেদের জন্য কাজ করার। ফান্ড রেইজিংয়ে অনেক সুন্দর সুন্দর কথা সবাই বললেও আসলে কাজ করা জরুরি। এর আগে আমরা একজন কাউন্সিলম্যানও নির্বাচিত করতে পারিনি। তবে আমরা যাতে মিতাকে নির্বাচিত করতে পারি সেই চেষ্টা সবাইকে করতে হবে।
বিয়ানীবাজার সোসাইটির সভাপতি মোস্তফা কামাল বলেন, আজকের ঐতিহাসিক দিনে নিউইয়র্কে গ্রোয়িং কম্যুনিটি কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচেছন। সবাইকে অনুরোধ করবো বিভক্তি নয়। সকল বিভক্তি ভুলে এক প্ল্যাটফর্মে এসে সবাই ঐক্যবদ্ধ হয়ে যৌথভাবে সবাই তাকে সহায়তা করি ও তার পাশে দাঁড়াই। হার জিত যাই হোক না কেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরবর্তী কংগ্রেস ওমেন আমরা পাবো। মিতা জয়ী হবেন। ওবামা জয়ী হয়েছিলেন তার হোপের জন্য। সবাইকে নিয়ে কাজ করেছিলেন। আমাদেরকে হোপ রাখতে হবে। সবাইকে কাজ করতে হবে।
আলী ইমাম বলেন, বারাক হোসেন ওবামা কেনিয়ার মানুষ। তিনি কেনিয়াকে পুরো বিশ্বের কাছে পরিচিত করেতোলেন। তিনি কেনিয়ার একজন মানুষ হয়েও প্রজাপতির মতো জ্বলে উঠেনে। আমাদের মিতাকে বলি বাংলাদেশের অগ্নি কন্যা। তিনি নির্বাচন করছেন। তাকে কংগ্রেস ওমেন পদে জয়ী করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবার উচিত নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখা। গোল টেবিল বৈঠকের মাধ্যমে ফোরাম কিংবা কমিটি করে দেওয়া প্রয়োজন। যাতে করে নির্বাচনটি সফল করার জন্য সব ধরণের কাজ করতে পারে। সেই মিছিলে আমরা জাসেফ ক্রাউলীসহ আরো অনেককে পাবো বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মোহম্মদ হোসেন খান বলেন, মিতা কংগ্রেস ওমেন পদের জন্য লড়ছেন। তাকে অভিনন্দন জানাই। নির্বাচন ছোট কোন বিষয় নয়। এটা অনেক কিছুুর সমন্বয়ে হয়। ইলেকশন ইজ দ্য ফমুর্লেশন, ইলেকশন ইজ দ্য ক্যালকুলেশন, ইলেকশন ইজ দ্য এ্যাপ্লিকেশন ও ইলেকশন ইজ দ্য রেজাল্ট। তাই এই চারটি ধাপ পাড় করতে হবে। ফর্মুলেশনটা ঠিক ভাবে করতে হবে। ভোটের ক্যালকুলেশনটা ঠিক মতো করতে হবে। প্রাপারলি কাজ না করা গেলে জয়ী হওয়া যাবে না। তাই জয়ী হতে হলে সব কিছু ঠিকমতো করতে হবে। ফর্মুলেশনটা সবার আগে গুরুত্বপূর্ণ সেটা ঠিকভাবে করা জরুরী। অনুষ্ঠানে আগত সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। নৈশ্যভোজের পর অতিথিরা বিদায় নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension