প্রবাস

বার্লিনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: একটি অহিংস ও শান্তিময় বিশ্বের আহ্বান জানিয়ে জার্মানির রাজধানী বার্লিনে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শুভ কঠিন চীবর দানোৎসব। রোববার বার্লিনের ফ্রোনাউ জেলার সবচেয়ে পুরনো ডাস বুড্ডিসটিসে হাউজ বা বৌদ্ধ বিহারে এই কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচীর মধ্যে ছিল ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গল শোভাযাত্রা, পরম করুণাময় তথাগত সম্যক সম্বুদ্ধের পূজা ও শীল গ্রহণ বিকালে উপাসক উপাসিকা কর্তৃক পূজনীয় ভিক্ষুদের কঠিন চীবর দান, মহামতি বুদ্ধের ধর্ম নিয়ে আলোচনা সভা, প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা।

চীবর দানে আগত ধর্মপ্রাণ উপাসক ও উপসিকারা এই দিনটির অপেক্ষায় থাকেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী পবিত্র প্রবারণা বা আশ্বিনি পূর্ণিমার পরদিন থেকেই বিশ্বের প্রায় সবগুলো বৌদ্ধ বিহারে এই দানোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশের মত না হলেও বার্লিনে এমন দানোৎসবে অংশ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশীরা।

ভিক্ষুদের চীবর দান দিতে আসা উপাসক সুশীল বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, যিশু বড়ুয়া, বকুল বড়ুয়া, অনিন্দ্য বড়ুয়া, অর্ণব বড়ুয়া, শরণ বড়ুয়া, অন্বেষা বড়ুয়া ও আশীষ বড়ুয়াসহ আরো অনেক প্রবাসী বৌদ্ধরা দেশ ও বিদেশের সবাইকে চীবর দানের পুণ্য দান ও শুভেচ্ছা জানান। পরে সমবেত প্রার্থনায় আগত ভিক্ষুসংঘ দেশের কল্যাণ ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension