আন্তর্জাতিক

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, অন্তত ১০ জনের প্রাণহানি

রূপসী বাংলা ডেস্ক:ফিলিপাইনের বুলাকান প্রদেশের প্লারিডেল শহরে উড্ডয়নের চেষ্টার সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে দশ জনের প্রাণহানি হয়েছে। শনিবার সকাল এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

প্লারিডেল শহরের পুলিশ সুপারকে উদ্ধৃত করে সিএনএন ফিলিপাইন বলছে, টুইন ইঞ্জিনযুক্ত অ্যাপাচে উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই একটি বাড়ির উপর বিধ্বস্ত হয়ে। এ সময় বিমানে থাকা পাঁচ যাত্রীসহ দশজনের মৃত্যু হয়ে। এছাড়া বিমানের আঘাতে বাড়িটি গুড়িয়ে যায়। উদ্ধারকর্মীরা সেখানে অভিযান অব্যাহত রেখেছে। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে বুলাকানের একটি স্থানীয় কোম্পানির পরিচালিত পিএ-২৩ অ্যাপাচি বিমানটির দুর্ঘটনার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। সূত্র: সিএনএন ফিলিপাইন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension