
আন্তর্জাতিক
নৌকা ডুবে ৯০ জনের মৃত্যু, বাংলাদেশীরা কেন ইটালি যাচ্ছে?
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:
লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৯০ অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই পাকিস্তানি বলে জানা গেছে।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) বরাত দিয়ে এ তথ্য দিয়েছে আলজাজিরা।
সংস্থাটির এক মুখপাত্র জানান, জুয়ারা শহরের নিকটবর্তী সমুদ্রতীরে ১০টি লাশ ভেসে আসে। এদের আটজন পাকিস্তানি আর দু’জন লিবীয় নাগরিক।
এছাড়া একটি মাছ ধরার নৌকা থেকে একজনকে জীবিত উদ্ধার করেছে। দু’জন সাঁতরিয়ে তীরে উঠতে সমর্থ হয়েছেন।
নৌকাটি কিভাবে দুর্ঘটনায় পড়েছে এবং সবশেষ ডুবে গেছে কি না তা জানা যায়নি।
লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার সময় ২০১৭ সালে এক লাখ ২০ হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানায় আল জাজিরা।



