বিনোদন

“আপনি #মিটু সম্পর্কে কোনও খবর রাখেন”, সচিনকে প্রশ্ন সোনার

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ২০১৮ থেকেই সোনা মহাপাত্র ও অনু মালিকের মধ্যে হ্যাশট্যাগ মিটু যুদ্ধ চলছে। এবার সেই যুদ্ধে জড়িয়ে পড়লেন সচিন তেন্ডললকর। ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শো-এর প্রতিযোগীদের প্রশংসা করেই বিতর্কে জড়াতে হল সচিনকে।

গত বছর নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত। সেই সময়ে বলিউডে হ্যাশট্যাগ মিটু’র মাধ্যমে একের পরে এক খবর প্রকাশ্যে আসতে থাকে। গীতিকার অনু মালিকের বিরুদ্ধেও একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন নাবালিকাও ছিলেন। ফলে ২০১৮ ইন্ডিয়ান আইডল থেকে বিদায় নিতে হয়েছিল অনুকে। কিন্তু ২০১৯-এও বিচারকের মঞ্চে সেই তাঁকেই দেখা যাচ্ছে। আর এতেই ফের সরব হয়েছেন সোনা মহাপাত্র।

সম্প্রতি সচিন ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীদের প্রশংসা করে একটি টুইট করেন। টুইটে সচিন লেখেন, ইন্ডিয়ান আইডলের এই অসাধারণ প্রতিযোগী ও তাঁদের জীবনযাপন দেখে সত্যিই আমি অভিভূত। রাহুল, চেলসি, দিবস, সানি এরা প্রত্যেক দেশের বিভিন্ন দিকের বাসিন্দা। বহু বাধা থাকতেও এদের নিষ্ঠা দেখার মতো। আমি নিশ্চিত এরা বহুদূর যাবে।

সচিনের এই টুইট দেখেই নিজের টুইটারে ক্ষোভ প্রকাশ করেন গায়িকা সোনা মহাপাত্র। সোনা টুইট করেন, প্রিয় সচিন, আপনি কি দেশের মিটু স্টোরিগুলি সম্পর্কে অবহিত? এই ইন্ডিয়ান আইডলেরই বিচারক অনু মালিকের বিরুদ্ধে বেশ কয়েকজন নাবালিকা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিল। এদের সেই ভয়াবহ অভিজ্ঞতা ও ত্রাস কি কারোকেই কোনওভাবে ভাবায় না?

গত বছর অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সোনা মহাপাত্র, নেহা বসিন ও শ্বেতা পণ্ডিত। সেই সময়ে সোনু নিগম অনু মালিককে সমর্থন করেছিলেন। এমনকী সোনাকে চুপ করানোর জন্য তাঁর স্বামী রাম সম্পথকেও ফোন করেছিলেন সোনু। সোনু রামকে বলেছিলেন নিজের স্ত্রীকে সামলান। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে এই ঘটনা প্রকাশ্যে আনেন সোনা নিজেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension