বিনোদন

হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। শ্বাস নিতে সমস্যা হলে রোববার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে দ্রুতই তাকে ভর্তি করানো হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে।

জানা যায়, রোববার রাত ১.৩০ নাগাদ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় প্রবীণ এ গায়িকাকে। গায়িকার চিকিৎসার দায়িত্বে আছেন হাসপাতালের শীর্ষ মেডিক্যাল অ্যাডভাইজার ডা. ফারুক ই উদওয়াদিয়া। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছন তার চিকিৎসকরা।

গত ২৮ সেপ্টেম্বর ৯০-এ পা দিয়েছেন লতা মঙ্গেশকর। সেদিন গুজরাটি মা আর মারাঠি বাবার ঘরে জন্মেছিলেন ‘ভারতের নাইটিঙ্গেল’ লতা মঙ্গেশকর। গত ২৮ সেপ্টেম্বর তার ৯০তম জন্মদিনে ভারত সরকার তাকে ‘ডটার অব দ্য নেশন’ খেতাবে ভূষিত করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension