আন্তর্জাতিক

স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর মার্কিন নাগরিকের আত্মহত্যা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রী ও তিন শিশু সন্তানকে গুলি করে হত্যার পর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন এক মার্কিন নাগরিক। আরেক সন্তানের শরীরে গুলি লাগলেও সে বেঁচে আছে। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এখবর দিয়েছে রয়টার্স।

সানি ডিয়াগোর পুলিশ প্রধান ডেভিড নিসলেইট সংবাদ সম্মেলনে বলেন, শনিবার সকালে প্যারাডাইস হিলসের পাশ্ববর্তী ওই বাড়িতে উপস্থিত হয় পুলিশ। সেখান থেকে তারা তিন বছরের একটি শিশু এবং তার বাবা মায়ের লাশ উদ্ধার করে। এছাড়া তাদের আরও তিন সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের বয়স যথাক্রমে ৫, ৯ এবং ১১ বছর। তাদেরকে হাসপাতালে নেয়া হলে সেখানে দুইজনের মৃত্যু হয়।

সান ডিয়াগোর পুলিশ ল্যাফটেনেন্ট ম্যাট ডোবস বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালা দিয়ে ঘরের ভেতরে একটি শিশুকে রক্তাক্ত্ব অবস্থায় দেখতে পায়। যে শিশুটি বেঁচে রয়েছে তাকে জরুরি অপারেশন করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension