প্রধান খবরভারত

দিল্লির জামিয়া মিলিয়ায় সশস্ত্র হামলার পর এবার শাহিনবাগে গুলি

দিল্লির জামিয়া মিলিয়ায় সশস্ত্র হামলা ও গুলির দু দিন পর এবার শাহিনবাগে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার ভারতীয় সংসদে বাজেট পেশের দিনই হামলা হল অবস্থান ধর্মঘটরত শাহিনবাগে এ হামলার ঘটনা ঘটে।
 
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রস্থল এখন দিল্লির শাহিনবাগ। প্রকাশ্য দিবালোকে শাহিনবাগে ঢুকে গুলি ছোড়েন এক বন্দুকধারী। সঙ্গে সঙ্গেই ওই বন্দুকধারীকে আটক করা হয় বলে এনডিটিভি জানিয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এ হামলায় কেউ আহত হন নি।
 
প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলি ছোঁড়ার সময়ে ‘জয় শ্রী রাম’ স্লোগানও তুলেছে ওই সন্ত্রাসী। দুই রাউন্ড গুলি চালালেও পেছনেই দাঁড়িয়ে ছিল পুলিশ। পরে গুলি আটকে যাওয়ায় পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। তখনই তাকে ধরে ফেলে পুলিশ। তাকে চিৎকার করে বলতে শোনা গেছে, ‘আমাদের দেশে শুধু হিন্দুরাই টিকবে।’
 
ভারতের মোদি সরকারের প্রত্যেক মন্ত্রীর ভাষণেই বারবার উঠে আসছে শাহিনবাগের নাম। তারা যে ভয় পাচ্ছেন, সেটা তাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে। দিল্লিতে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘দেশদ্রোহীদের গুলি মারুন।’
 
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তিনি শাহিনবাগকে উদ্দেশ্য করেই ওই হুমকি দিয়েছিলেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension