প্রবাস

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মহাশিবরাত্রি পালন

২১ ফেব্রুয়ারি শুক্রবার নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন মন্দিরে শিব আরাধনা,মহামন্ত্রপাঠের আয়োজন করা হয়। মহামন্ত্রপাঠ হয় শেষে প্রসাদ বিতরণ।
 
এদিন জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরে সমবেত হয়েছিলেন বিপুল সংখ্যক সনাতনী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের শিশু কিশোররা।
 
মন্দিরের পুরোহিত শ্রী রঞ্জিত ভাদুরী মহাশিবরাত্রির তাৎপর্য তুলে ধরে বলেন, মহাশিবরাত্রি হচ্ছে হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি ।
 
এদিন অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য দুধ ,বেল পাতা ,ফুল দিয়ে পূজা করে থাকে হিন্দু সমাজ । হিন্দু মহাপুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি ও প্রলয়ের মহাতান্ডব নৃত্যে মেতেছিলেন ভগবান শিব।
 
এদিন শিব-পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর অর্থ হলো শিব ও শক্তি তথা আদি শক্তি বা পরাপ্রকৃতির মিলন । এই মহা শিব রাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ রূপে প্রকাশিত হয়।
 
অনুষ্ঠানের শেষ পর্বে শম্পা চৌধুরীর সঞ্চালনায় প্রবাসী বাংলাদেশি সনাতনী শিশু-কিশোর শিল্পীরা ভক্তিগীতি পরিবেশন করে।
 
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension