আন্তর্জাতিকপ্রধান খবর

নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত মাহাথির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগং গ্রহণ করেছেন।
 
তবে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
 
সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র পাঠান মাহাথির। বিকালে তার পদত্যাগপত্র গ্রহণের পর ওই নির্দেশনা দেওয়া হয়।
 
সরকারের প্রধান সচিব মোহাম্মদ জুকি আলি বলেন, দ্য ফেডারেল সংবিধানের ৪৩(২) অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
এক বিবৃতিতে তিনি বলেন, ‘নতুন সরকার গঠন ও প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত দেশটির প্রশাসনিক দায়িত্ব পালন করবেন মাহাথির মোহাম্মদ।’
 
বিশ্বের সবচেয়ে বয়স্ক ৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। ♦
 
 
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension