আন্তর্জাতিকপ্রধান খবর

দিল্লির সহিংসতায় তীব্র প্রতিক্রিয়া ইমরান খানের,

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানে বসবাসরত অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের সতর্ক করেছেন।
 
দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষিতে এক টুইটার বার্তায় ইমরান খান বলেন, আমি সকলকে সতর্ক করে দিতে চাই, পাকিস্তানে অমুসলিম ও তাদের ধর্মস্থানের ওপর কেউ হামলা করতে উদ্যত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
তিনি আরও বলেন, মনে রাখতে হবে, আমাদের দেশে সংখ্যালঘুরা নাগরিকত্বের সমানাধিকারই পান।
 
এদিকে দিল্লিতে মুসলিমদের ওপর সহিংসতায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইমরান বলেন, গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আমি বলেছিলাম, বোতল থেকে দৈত্যটা বেরিয়ে পড়ল, এবার রক্তপাত আরও বাড়বে। যার সূত্রপাত হয়েছিল কাশ্মিরে। ভারতে থাকা ২০ কোটি মুসলিম এখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এটা রুখতে গোটা বিশ্বকে এবার এগিয়ে আসতে হবে।
 
ভারতের পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরের পর নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে ইমরান বলেন, তিনি বলেন, আজকের ভারতে আমরা দেখছি পারমাণবিক অস্ত্রধারী একটি রাষ্ট্র নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে নাৎসি আদর্শের আরএসএস। যেখানে কোনও জাতিবিদ্বেষী ও বর্ণবাদী আদর্শ একটি রাষ্ট্র নিয়ন্ত্রণে সেখানের পরিস্থিতি রক্তপাতের দিকেই যায়।
 
প্রসঙ্গত, ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কয়েক দশকের মধ্যে নজিরবিহীন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। টানা চতুর্থ দিনের সহিংসতায় নিহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে দুই শতাধিক।
 
 
 
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension