প্রবাস

নিউ ইয়র্কে বাংলাদেশ লায়ন্স গভর্নরকে সংবর্ধনা

নিউ ইয়র্ক সফররত বাংলাদেশ লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫-বি বাংলাদেশের নবনির্বাচিত গভর্নর এস এম হাফিজ আল আসাদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব যুক্তরাষ্ট্র। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির সঙ্গে আরও উপস্থিত ছিলেন লেডি গভর্নর সেলিনা আসাদ।

গেল ২৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্তোরাঁয় এক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।

 
ক্লাব প্রেসিডেন্ট লায়ন আসিফ বারীর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও নৈশভোজে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্কের গভর্নর লায়ন মেদাদি সাই।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ২০-আর ২ নিউইয়র্ক লায়ন আমাদো সাই ও লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, ডিস্ট্রিক্ট ৩১৫-বি-এর সাবেক গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল আহসান, নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শাহ নেওয়াজ, অ্যাডভোকেট মো. নাসিরউদ্দিন ও লায়ন মোহাম্মদ সায়ীদ।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা চেয়ারম্যান মো. সেকান্দার ব্যাপারী, মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবু সায়েম ঢালী, লায়ন মো. শাহজাদা, লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫-বি বাংলাদেশের উপদেষ্টা নাহিদ খান (মামা), লায়ন মো. রফিকুল ইসলাম, লায়ন মো. এ কে এম আবদুর রশিদ ও লায়ন রকি আলিয়ান, লায়ন মো. সাইফুল ইসলাম, লায়ন ফাহাদ সোলাইমান, লায়ন টেমার মো. মশিউর রহমান মুজুমদার, লায়ন মুনমুন হাসিনা বারী, লায়ন আনোয়ার জাহিদ, শাহীন খান, লায়ন রায়ান তাজ, লায়ন মো. রুহুল আমিন, লায়ন মো. আসাদুর রহমান, লায়ন প্রমি তাজ প্রমুখ।
বিজ্ঞপ্তি
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension