

আসেন আসেন আসেন সবাই
জলদি চড়েন আজকে
আমগো বিমান পুরাই ঢাকা
মস্ত বড় মাস্কে।
দিল্লি দুবাই লাহোর লন্ডন
যেথায় খুশি ইচ্ছা
যাইতে পারেন ফুল নিরাপদ
একটুকু নয় কিচ্ছা।
মুখ ঢেকেছি নাক ঢেকেছি
ঢাকছি ইভেন নেত্র
এই বিপদে করছি দখল
আমরা বিমান ক্ষেত্র।
কন কি মিয়া, নেত্র নিয়া?
খোলাস করেন পস্ট
অইটা ঢাকলে কেমনে যামু
মাথাই পুরা নষ্ট!
পুরাপুরি ঢাকি নি তো
একটু খোলা রাখছি
জোশের ঠেলায় এমন কইরা
থাপর দিয়া ডাকছি।
ঢাকলে পরেও শোনেন আদম
সমস্যা নাই বলবো;
আমগো বিমান আল্লারঅস্তে
থাপর দিয়া চলবো।
আসেন আসেন লাস্ট ট্রিপ ভাই
টেনশন নাই মাত্র
করোনা তে সেফ আছে তো
এই বিমানের গাত্র।



