
প্রবাস
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
রূপসী বাংলা ডেস্ক:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে কুয়েত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার (২৯ মার্চ) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির গুলশান হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুয়েত বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শরীফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, এলডিপি কুয়েত শাখার সভাপতি জাফর আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি কুয়েত বিএনপির উপদেষ্টা চুন্নু মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হান্নান মজুমদার, আনোয়ারুল ইসলাম মন্টু, আশফাকুল হক, তৈয়বুর রহমান, কুয়েত যুবদলের সভাপতি মোকলেছুর রহমান জাকির, সাধারণ সম্পাদক ইব্রাহীম, যুগ্ম সম্পাদক আল মামুন, কাজী ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন গাজী প্রমুখ।



