নিউ ইয়র্কপ্রধান খবরযুক্তরাষ্ট্র

করোনায় বিশ্বে প্রতি মিনিটে ৫৯ জন, ৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে প্রতি মিনিটে সংক্রমিত হচ্ছেন ৫৯ জন, মারা যাচ্ছেন ৫ জন। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এ দিন সে দেশে মারা গেছেন ১ হাজার ৯০০ মানুষ। শুধু নিউ ইয়র্কেই মারা গেছেন ৭৯৯ জন।

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৬ হাজার মানুষ মারা গেছে। বিশ্বে মৃতের সংখ্যা ৯৫ হাজার ৭৩২ জন। আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৪ হাজার অতিক্রম করেছে।

করোনাভাইরাসে প্রতি মিনিটে সংক্রমিত হচ্ছেন ৫৯ জন, মারা যাচ্ছেন ৫ জন।

গেল কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এ দিন সে দেশে মারা গেছেন ১ হাজার ৯০০ মানুষ। শুধু নিউ ইয়র্কেই মারা গেছেন ৭৯৯ জন।

অঞ্চলের হিসেবে কোভিড-১৯ এ মৃত্যু সবচেয়ে বেশি ইউরোপে।

এরইমধ্যে মারা গেছেন ৬২ হাজারের বেশি মানুষ। স্পেন-ইতালি-যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি-এ ৫ দেশেই আক্রান্ত প্রায় ৬ লাখ।

কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। ৮ এপ্রিল পর্যন্ত মাত্র ১৯ দিনে দেশটিতে সংক্রমণ বেড়েছে ৩০ গুণ। যেখানে মহামারির অন্যান্য কেন্দ্রস্থলে সংক্রমণ লাখের কোঠা ছাড়াতে সময় লাগে এক-দেড় মাসের বেশি।

করোনায় এখন প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় ৮৫ হাজার মানুষ অর্থাৎ মিনিটে ৫৯ জন। বিশ্বের নানা প্রান্তে প্রতি মিনিটে নিভে যাচ্ছে কমপক্ষে পাঁচটি প্রাণ। পরিস্থিতির উন্নতি না হওয়ায়, লকডাউনের সময় বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension