
বিশ্বে করোনা আক্রান্ত ২১ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে
বিশ্বে করোনাভাইরাসে ২১ লাখ, ৯০ হাজার, ১০ জন আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, আক্রান্তদের ৮০ ভাগই ইউরোপ-আমেরিকায়.
বিশ্ব জুড়ে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ১০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৫৩ হাজার, ৬৫০ জন।
যুক্তরাষ্ট্রে গতকালও মৃত্যু ২ হাজার ১৭৪, আক্রান্ত ২৯ হাজার ৫৬৭। দেশটিতে মোট আক্রান্ত ৬ লাখ ৭৮ হাজার ২১০ জন। মোট মৃত্যু- ৩৪ হাজার ৬৪১।
ইটালি, স্পেনে মৃত্যুর হার কিছুটা কমে এসেছে। স্পেনে গতকাল মারা গেছে ৫০৩। ইটালিতে ৫২৩ জন।
তবে যুক্তরাজ্যে মৃত্যুর হার কমছে না। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬১ জন। দেশটিতে লকডাউন বাড়িয়েছে আরও ৩ সপ্তাহ। পররাষ্ট্রসচিব ডোমিনক রাব এ ঘোষণা দেন।
জন হপকিন্স ইউনিভার্সিটি বলছে, এখনও ইউরোপ-আমেরিকার দেশগুলোতো দাপট চালাচ্ছে করোনাভাইরাস। শুধু যুক্তরাষ্ট্রেই আছেন আক্রান্তের প্রায় ৩১ শতাংশ। করোনা বাড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়ায়ও।◉



