প্রবাস

নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত বাংলাদেশি সার্জেন্টের করোনায় মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নিউ ইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট জিয়াউল আহছান জিয়া।

আজ ২৬ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান তিনি। নিহত জিয়া বাংলাদেশের চাঁদপুরের সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, পুলিশে কর্মরত অবস্থায় করোনায় শনাক্ত হন জিয়া। গত ২ এপ্রিল থেকে টানা ২৫ দিন করোনার সঙ্গে যুদ্ধ করেন তিনি।

জিয়াউল আহছান জিয়ার পৈত্রিক বাড়ি চাঁদপুর শহরের হাজী মহসিন সড়কে। তাদের বাসার নাম বাগ-এ-আহছান। তার বাবা ছিলেন ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট এএফএম ফজলুল হক। ছয় ভাই ও পাঁচ বোনের মধ্যে পঞ্চম ছিলেন জিয়া।

জিয়াউল আহছান জিয়া চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি পাশ করেন। ১৯৮৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ১৯৯২ সালে। তার পরপরই ঢাকার সাভারে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে অধ্যাপনায় যোগ দেন।

জিয়া ১৯৯৭ সালে ডিভি লটারি পেয়ে স্বপরিবারে আমেরিকা পাড়ি দেন। আমেরিকাতে যাওয়ার পরপরই তিনি পুলিশ বিভাগে যোগ দেন। প্রথমে লস অ্যাঞ্জেলসে পোস্টিং হলেও দু বছর পর নিউ ইয়র্কে পোস্টিং হয় তার।

জিয়াউল আহছান জিয়া স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। বড় ছেলে ইন্টারে এবং মেয়ে প্রাইমারি অ্যাডুকেশনে লেখাপড়া করছেন। তারা সবাই জন্মসূত্রে আমেরিকার নাগরিক।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension