আন্তর্জাতিক

কিম জং-উন জীবিত ও সুস্থ আছেন: দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের স্বাস্থ্য নিয়ে সন্দেহ-সংশয় বাড়তে থাকলেও তা উড়িয়ে দিচ্ছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। বলছে, তিনি সুস্থ ও জীবিত আছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইনের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ উপদেষ্টা মুন চুং-ইন বলেন, আমাদের সরকারের অবস্থান দৃঢ়। কিম জং-উন সুস্থ ও ভালো আছেন। গত ১৩ এপ্রিল থেকে তিনি ওনসন এলাকায় অবস্থান করছেন। কোনও সন্দেহজনক চলাচল চোখে পড়ে নি।

এদিকে জনসম্মুখে দুসপ্তাহ ধরে কিম জং-উনের অনুপস্থিতি এবং তার অসুস্থতা নিয়ে যে সব খবর পাওয়া যাচ্ছে সে ব্যাপারে দেশটির গণমাধ্যমগুলো নিশ্চুপ রয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র জল্পনা দেখা দিয়েছে।

উত্তর কোরিয়া থেকে সরাসরি কোনও খবর না মেলায় ভাসা ভাসা কিছু খবর এবং সামাজিকমাধ্যমে প্রকাশিত খবর থেকে নানারকম জল্পনা ডালপালা মেলছে। শোনা যাচ্ছে নানা কথা।

পায়ের গোড়ালির আঘাত থেকে ধীরে ধীরে কিমের সুস্থ হয়ে ওঠার মতো সামান্য বিষয় থেকে শুরু করে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর তার গুরুতর অসুস্থ হয়ে পড়া, চিকিৎসা করতে আসা কোনও চীনা ডাক্তারের কাছ থেকে কিমের কোভিড-১৯ আক্রান্ত হওয়া এমন কী তিনি মানসিকভাবে অবসন্ন হয়ে পড়েছেন, অচেতন হয়ে আছেন, কোমায় চলে গেছেন এবং মারা গেছেন বলেও গুজব ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার একটি ম্যসেজিং অ্যাপে এও বলা হচ্ছে যে, ফরাসি ডাক্তাররা কিমকে কোমা থেকে বের করে আনতে পারেন নি। এ অবস্থায় দেশটির ক্ষমতা দখল করেছেন কিম জং উনের চাচা কিম পিয়ং ইল।

তবে কিমের অসুস্থতা নিয়ে দক্ষিণ কোরিয়া ও মার্কিন গণমাধ্যমের খবর নিয়ে সন্দেহ পোষণের কথা বলছেন মার্কিন গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে পরিচিত দক্ষিণ কোরিয়া ও চীনের কর্মকর্তারা।

কিম জং-উনের সুস্বাস্থ্য কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর বাইরে কিছু বলতে যান নি তিনি।◉

স্কাই নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension