
প্রবাস
নিউ ইয়র্কে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার করোনায় আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মারা গেছেন। এ নিয়ে নিউ ইয়র্কে করোনা মহামারীতে ২০৯ জন বাংলাদেশি মারা গেলেন।
শনিবার আড়াই হাজার উপজেলা সমিতি ইউএসএর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা সমিতির উপদেষ্ঠা একেএম ফজলুল হক (৬৩) মারা যান।
তিনি করোনায় আক্রান্ত হয়ে একমাসেরও বেশি সময় ফ্লাশিংয়ের নিউ ইয়র্ক প্রেসবেটারিয়ান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। ◉



