
করোনায় নিউ ইয়র্কে আরও ২ ও কানেকটিকাটে ১ বাংলাদেশির মৃত্যু
নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
ব্রঙ্কসের নর্থ সেন্টাল হাসপাতালে ২০ মে সকাল ৯টা ৩০ মিনিটে হাজী ফইজ উদ্দিন মারা (৭৯) যান।
একই দিন সন্ধ্যায় ব্রুকলিনের মেথোডিস্ট হাসপাতালে মারা গেছেন তৈয়বুর নূর (৬৫)। তিনি ব্রুকলিনে থাকতেন।
এদিন কানেকটিকাটের হাডফোর্ড হাসপাতালে মারা গেছেন চট্টগ্রাম এসোসিয়েশনের সদস্য জাকের আহমেদ (৬০)।
করোনায় আক্রান্ত হয়ে স্ত্রীর পর স্বামীরও মৃত্যু হলো করোনায়। মাত্র এক মাসের ব্যবধানে একই পরিবারের দুজন সদস্য প্রাণ হারালেন। সন্তানদের মায়ের শোক কেটে উঠতে না উঠতেই মৃত্যু হলো বাবার।
মাত্র একমাস আগে এপ্রিলের প্রথম সপ্তাহে হাজী ফইজ উদ্দিনের স্ত্রী নেহারুল নেসা করোনায় আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান। এর ঠিক এক মাস ব্যবধানে স্বামী হাজী ফইজ উদ্দিন মারা (৭৯) গেলেন।
হাজী ফইজ উদ্দিন পরিবার নিয়ে কুইন্সের রিচমন্ড হিলে থাকতেন।
বাংলাদেশে হাজী ফইজ উদ্দিনের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে।
হাজী ফইজ উদ্দিনের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছেন বিয়ানীবাজার সমিতির সভাপতি মুকবুল রহিম চুনই এবং সধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহেলসহ কার্যকরি কমিটির কর্মকর্তাবৃন্দ।
অন্যদিকে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাসকারী তৈয়বুর নূর (৬৫) করোনায় আক্রান্ত হয়ে ব্রুকলিনের মেথোডিস্ট হাসপাতালে গত ২০ মে সন্ধ্যায় মারা যান।
এ দিন কানেকটিকাটের হাডফোর্ড হাসপাতালে চট্টগ্রাম এসোসিয়েশনের সদস্য এবং কানেকটিকাট কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ জাকের আহমেদ (৬০)।
জাকির আহমেদ দীর্ঘ দিন থেকেই কিডনী সমস্যা এবং ব্রেইন টিউমারে ভুগছিলেন। প্রায় দুই সপ্তাহে আগে তার শরীরের অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশে তার পৈত্রিক বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তার মৃত্যুতে চট্টগ্রাম সমিতির কর্মকর্তারা শোক প্রকাশ ও তার পরিবারকে সমবেদনা সমবেদনা জানিয়েছেন।
এ নিয়ে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে ২৬০ জন বাংলাদেশী প্রাণ হারালেন। ⛘



