আন্তর্জাতিক

বাতিল নোটে ৯৫০ কোটি টাকা ফিরিয়ে নিক ভারত, চাইছে নেপাল

রূপসী বাংলা ডেস্ক:দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে চলতি সপ্তাহেই ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। এই সফরে ওলি নেপালের কাছে থাকা বাতিল নোট বদলের আর্জি জানাবেন।
নেপালে বিভিন্ন ব্যক্তি ও অসংগঠিত ক্ষেত্রে এখনও প্রায় ৯৫০ কোটি টাকার বাতিল নোট রয়েছে। ওই নোট বদলের ব্যাপারে এখনও কোনও সমঝোতায় পৌঁছতে পারেনি ভারত ও নেপাল।
উল্লেখ্য, ২০১৬-র নভেম্বরে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবৈধ সম্পদ খুঁজে বের করা এবং জঙ্গিদের জাল নোট ব্যবহার করে তহবিল সংগ্রহে আঘাত দেওয়ার মতো উদ্দেশ্য নিয়ে নোট বাতিলের ঘোষণা করা হয়েছিল। নোট বাতিলের ঘোষণায় প্রভাব পড়ে নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলিতে। ওই দেশগুলিতে ভারতীয় মুদ্রা বহুল প্রচলিত।
গত মঙ্গলবার নেপালের পার্লামেন্টে ওলি বলেছেন, ভারতে নোট বাতিলের সিদ্ধান্তে নেপালি নাগরিকদের ওপরও প্রভাব পড়েছে। বিষয়টি নিয়ে তিনি ভারতীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে নিষ্পত্তির চেষ্টা করবেন।
নেপালের সবচেয়ে বেশি ব্যবসায়িক লেনদেন ভারতের সঙ্গেই হয়ে থাকে। সে দেশে ব্যবসায়িক লেনদেন ভারতীয় মুদ্রা চালু রয়েছে। সাধারণ মানুষও বাড়িতে ভারতীয় নোট রাখেন।
আগামীকাল শুক্রবার ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension