ভারত

করোনা সংক্রমণে ভারত যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেল

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২,৯৭,৫৩৫ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানা যাচ্ছে, করোনায় সংক্রমণের হিসেবে ভারত যুক্তরাজ্যকেও ছাড়িয়ে গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার পরে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা অনুযায়ী ভারত এখন বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। ভারতে একদিনেই করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৬ জন।

বৃহস্পতিবার মহারাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৬০৭ জন এবং মারা গেছেন ১৫২ জন।

মহারাষ্ট্র এখন সংক্রমণের হিসাবে কানাডাকেও ছাড়িয়ে গেছে। রাজ্যটিতে এখনও পর্যন্ত ওই করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৬8৮ জন। তবে ৪৬,০৭৮ জন ইতোমধ্যেই ওই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার মুম্বাইয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪০ জন। দেশটির এ বাণিজ্যনগরে মোট করোনা আক্রান্ত ৫৪ হাজার ০৮৫ জন। ওই শহরে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৯৫৪ জন।

তবে একই সঙ্গে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১ লক্ষ ৪৭ হাজার ১৯৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension