ভারত

ভারতে চীনের পণ্য বর্জনের ঘোষণা

চীনের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে ভারতের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)।

সোমবার রাতে লাদাখের গালোয়ান উপত্যাকায় চীন-ভারতের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দিল্লির এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা নিহত হয়। যদিও অসমর্থিত সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম চীনের ৪৫ সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবী করা হয়েছে।

এরপরই বৃহস্পতিবার সর্বভারতীয় এ ব্যবসায়ী সংগঠনটির পক্ষ থেকে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, মাহেন্দ্র সিং ধোনি ও শচিন টেন্ডুলকারকে ভারতীয় সামান হামার অভিমান ক্যাম্পেইনের অধীনে চীনের পণ্য প্রচার বন্ধের আহ্বান জানানো হয়।

সাত কোটি ব্যবসায়ী ও ৪০ হাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিত্বের দাবী করে সংগঠনটি জানিয়েছে, বিভিন্ন আইটেমের তালিকা তৈরি করা হয়েছে যা বর্জন করা যেতে পারে।

‘প্রচারণার অংশ হিসেবে ব্যবসায়ীদের চীনের পণ্য বিক্রি না করতে উদ্বুদ্ধ এবং ক্রেতাদের দেশীয় পণ্য কিনতে আহ্বান জানানো হবে। ’

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পণ্য ব্যবহারে সরকারের দিক থেকে নেতিবাচক দিক লক্ষ্য করা গেছে।

বুধবার সরকারি সূত্র জানায়, টেলিযোগাযোগ অধিদফতর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাষ্ট্রীয় মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেডকে ৪জি-তে উন্নীত করার ক্ষেত্রে চীনের সরঞ্জাম ব্যবহার না করার জন্য প্রস্তুত রয়েছে। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension