
আন্তর্জাতিক
ব্রাজিলে করোনা ১৫ লক্ষ ছাড়িয়ে, মৃত্যু ৬৩ হাজার
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়ে গেছে।
এবং এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, ৬৩ হাজার ২৯৫ জন মানুষ।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ হাজার ২২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
এছাড়া দেশটিতে করোনায় গত এক দিনে মারা গেছেন ১ হাজার ২৯০ জন।
স্থানীয় সময় শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৪৫ হাজার ৪৫৮ জন।
বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।
সর্বোচ্চ করোনা আক্রান্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ⛘



