প্রধান খবরবাংলাদেশ

কোটা আন্দোলনের সমর্থনে ৩ ছাত্রলীগ নেতার পদত্যাগ

রূপসী বাংলা ডেস্ক:কোটা সংস্কারের আন্দোলনকে জের ধরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন ছাত্রলীগ নেতা। তারা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সাইফ, ফলিত পরিসংখ্যান বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফ হাসান সুজন ও সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আছিবুর রহমান অঙ্কুর।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য যে আন্দোলনের করছেন, ছাত্রলীগ তার বিপক্ষে  অবস্থান নেয়ায়, ওই তিন নেতা পদত্যাগ করেন বলে জানা গেছে।

কোটা আন্দোলনে ছাত্রলীগের ভূমিকার সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ সাইফ। সোমবার ফেইসবুকে তিনি লিখেছেন, ‘ছাত্রলীগ জাতির পিতার নিজহাতে গড়া সংগঠন। ছাত্রলীগ ডাকসুর ভূমিকা পালন করে। ছাত্রলীগ ছাত্রদের অধিকারে কাজ করে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বন্ধু। ছাত্রলীগের ভূমিকা কি দেখা গেলো। এই ছাত্রলীগ কোনো বঙ্গবন্ধুর আদর্শ করে জানি না। আমার বঙ্গবন্ধু আলাদা। তাই সজ্ঞানে আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। আর না, অনেক হয়েছে।’

এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের আবেদন জানিয়েছেন আছিবুর রহমান অঙ্কুর। তিনি কোটা সংস্কার নিয়ে কোনো কথা না বললেও ছাত্রলীগ নেতারা বলছেন, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন সমর্থন না করার কারণেই পদত্যাগ করেছেন অঙ্কুর।

এদিকে ওই তিন নেতার পদত্যাগের কথা শুনেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। কিন্তু তিনি তাদের কারো পদত্যাগপত্র এখনও হাতে পাননি। পদত্যাগপত্র হাতে পেলে তা মঞ্জুর করবেন বলেনও জানিয়েছেন ওই নেতা।

প্রিন্স আরো বলেন, পদত্যাগের সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোন নেতাকর্মীর ব্যক্তিগত আগ্রহের বিরোধিতা করি না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension