প্রবাস

বাংলাদেশ ক্রীড়া সংস্থা অব আমেরিকার শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

নিউ ইয়র্কে ডাইভারসিটি প্লাজা জ্যাকসন হাইটসটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বাংলাদেশ আবহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ক্রীড়া সংস্থা অব আমেরিকা।

আজ সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া সংস্থা অব আমেরিকা স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শোকাবহ পনেরো আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক, জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন দেওয়ান। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব মুফিজুল ইসলাম ভূঁইয়া রুমি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়াবিদ ও বর্তমান অ্যাথেলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল রকিব মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ক্রীড়াবিদ সংগঠনের প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম বাদশাহ্।

বিশেষ বক্তা সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাজী তোফায়েল ইসলাম, ওয়াহেদ কাজী এলিন, মো: শাখাওয়াত বিশ্বাস, আব্দুল মালেক, যুগ্ম সদস্য সচিব হুমায়ুর চৌধুরী, কো-অর্ডিনেটর সৈয়দ এনায়েত আলী, বক্সার সেলিম, কবির আলী, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, নান্টু মিয়া।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন সদস্য শেখ আতিক, মোহাম্মদ হাসানাত, মোহাম্মদ জাহিদ মিয়া, আনিসুজ্জামান সবুজ, বিদ্যুৎ হোসেন, সোহেল মিয়া, মো. হারুনুর রশীদ, সাকিল আহমেদ প্রমুখ।

সকল বক্তারা শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে তাদের বক্তব্য শেষ করেন। সেই সাথে দেশে এবং প্রবাসে যে সকল নেতা-কর্মীরা করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে। ❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension