
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ঈদ পরবর্তী ভিডিও কনফারেন্স
গেল ৮ আগস্ট স্থানীয় সময় দুপুরে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক পর্যালোচনা ও ঈদ পুনর্মিলনী শুভেচ্ছা জানাতে নব নিযুক্ত মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু সাহেব ভিডিও কনফারেন্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডা. সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুর করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, যুব সম্পাদক শফিউল আলম, অর্থ সম্পাদক আবদুল মোতালেব, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুসলিম, কোষাধ্যক্ষ মীর জাফর, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাজিম, সদস্য আবু তাহের, সদস্য তারেক রহমান প্রমুখ।
মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু সাহেব ঢাকা থেকে ভিডিও কলে আগামী দিনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নতুন কর্মসূচী পালনের নির্দেশ দেন।
করোনার সময় প্রয়াত চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রমে চেয়ারম্যান জি.এম কাদের ও মহাসচিব পক্ষে ধন্যবাদ জানান এবং জাতীয় পার্টির সকল নেতাদের ঈদের শুভেচ্ছা ও যারা নিহত হয়েছেন তাদের সমবেদনা জানান। আগামী দিনে এইভাবে সকলকে একসাথে কাজ করতে অনুরোধ করেন। জনাব মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কার্যকলাপে সন্তোষ প্রকাশ করেন।❐



