প্রবাস

নিউইয়র্কে বাংলাদেশের নতুন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা

রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল হিসাবে যোগ দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেছা। তিনি বর্তমান কনসাল জেনারেল মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হবেন। বাংলাদেশ সরকার পেশাদার

কূটনীতিক শামীম আহসানকে পদোন্নতি দিয়ে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে।
সাদিয়া ফয়েজুন্নেছা ২০১৫ সালে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন।
জানা যায়, নিউইয়র্ক ছাড়াও সিডনি, ভারতের আগরতলাসহ বিদেশে বাংলাদেশের ২৫টি মিশনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে সাদিয়া ফয়েজুন্নেছার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension