প্রবাস
কুয়েতে বাংলাদেশি মা-মেয়ে খুন
কুয়েতে এক বাংলাদেশি মা ও তার মেয়ে খুন হয়েছে। বৃহস্পতিবার কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিরাপত্তা কর্তৃপক্ষ জালবি আল শুইয়ুখ এলাকার একটি ভবনের নিচতলার কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় দুই নারীর মৃতদেহ উদ্ধার করে।
তারা সম্পর্কে মা-মেয়ে এবং বাংলাদেশি নাগরিক। কী কারণে তারা হত্যার শিকার এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।



