আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির পর যুদ্ধজাহাজ প্রত্যাহার করলো রাশিয়া

রূপসী বাংলা ডেস্ক:সিরিয়ায় মার্কিন সামরিক হামলার হুমকির পর রাশিয়া দেশটির গুরুত্বপূর্ন নৌ-ঘাঁটি তারসুস থেকে ১১ টি যুদ্ধজাহাজ প্রত্যাহার করে নিয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে এ তথ্য জানা গেছে। স্যাটেলাইট কোম্পানী আইএসআই জানিয়েছে, বুধবার তারসুসে থাকা অধিকাংশ যুদ্ধজাহাজ ঘাঁটি ছেড়ে চলে গেছে। এছাড়া সিরীয় সেনাবাহিনীও বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যত্র সরিয়ে নিয়েছে। সম্ভাব্য মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা থেকে এসব সামরিক সরঞ্জামকে রক্ষা করতে এই পদক্ষেপ নিয়েছে  সিরীয় সেনাবাহিনী।

রয়টার্স জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী তাদের যুদ্ধবিমানগুলো রাশিয়ার সামরিক সরঞ্জামের কাছাকাছি রাখছে। এতে করে যুক্তরাষ্ট্র হয়ত হামলার ব্যাপারে আরও বদ্ধপরিকর হতে পারে। যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সামরিক শক্তি খর্ব করতে চাইবে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট সংস্থা জানিয়েছে, সরকার সমর্থিতরা দেশটির প্রধান বিমানবন্দর ও সামরিক বিমান ঘাঁটি খালি করছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরেই সিরিয়া ও দেশটির সমর্থক রাশিয়া ও ইরানের বিরুদ্ধে কথা বলছেন। রবিবার তিনি সিরীয় প্রেসিডেন্ট আসাদকে ‘পশু’ বলে উল্লেখ করেছিলেন। মঙ্গলবার ট্রাম্প সিরিয়ায় সামরিক হামলা চালানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র আসছে, প্রস্তুত  হও রাশিয়া। সূত্র :আর-জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension