
নিউ ইয়র্কে কর্ণফুলী ট্রাভেলসের নতুন অফিস উদ্ভোধন
নিউ ইয়র্কে করোনা মহামারীর পর কর্ণফুলী ট্রাভেলস্ তাদের নতুন অফিস উদ্বোধন করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার এ নতুন অফিস উদ্ভোধন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ট্রাভেল ব্যবসার সঙ্গে ‘আমেরিকান কন্টেইনার লাইন ইনক্’ নামে নতুন আরও একটি প্রতিষ্ঠান ফ্রেইট ফরওয়াডিং ও শিপিং ব্যবসা উদ্ভোধন করা হয়েছে।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানে জেবিবিএ’র প্রাক্তন সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক, জ্যাকসন হাইটসের স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং জ্যাকসন হাইটসের স্থানীয়রা উপস্থিত হয়েছিলেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেবিবিএ-এর প্রাক্তন প্রেসিডেন্ট পিয়ার ভাই, ‘আমেরিকান কন্টেইনার লাইন ইনক্’এর প্রেসিডেন্ট জসিমউদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে কর্ণফুলী ট্রাভেলস্ তাদের নতুন অফিসের ঠিকানা জানিয়েছে, বাংলাদেশ প্লাজার বিপরীতে ৩৭-১৬, ৭৩ ষ্ট্রিট, সুইট নং: ২০১এফ-আর (২য় তলা), , ১১৩৭২ ❐



