প্রবাস

৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিউ জার্সি স্টেট বিএনপির ভার্চুয়াল সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নিউ জার্সি স্টেট বিএনপি এক ভার্চুয়াল সভার আয়োজন করে।

সংগঠনের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল রবিবার ৬ সেপ্টেম্বর আয়োজিত এ ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম খসরু। পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দ‌েক আলী বুলবুল।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে দেশে-প্রবাসে সকল জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এই অবৈধ স্বৈরাচারী সরকারকে উৎখাত না করা যাবে ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মালেক, মূলধারার রাজনৈতিক যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, মূলধারার রাজনীতিবীদ ও বিশিষ্ট্য ব্যাবসায়ী এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ন‌ সম্পাদক আক্তার হোসেন বাদল, নিউইর্য়ক মহানগর বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা।

এছাড়া আরও বক্তব্য রাখেন নিউ জার্সি স্টেট বিএনপির উপদেষ্টা হারুন চৌধুরী, উপদেষ্টা হোসেন পাঠান বাচ্চু ,উপদেষ্টা লুকমান হোসেন, সহ সভাপতি হিমেল চৌধুরী, সি. সহ সাধারণ সম্পাদক জাহিদুল হক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আম্বিয়া, সহ সাধারণ সম্পাদক নাবির হোসেন, নিউ ইর্য়ক মহানগর বিএনপির যুগ্ন‌ সম্পাদক সৈয়দ আজাদসহ আরও অনেকে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension