প্রবাস

প্যারিসের বৈশাখী মেলায় হাজারো বাঙালির ভিড়

রূপসী বাংলা ডেস্ক:ফ্রান্সের প্যারিসে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪২৫। পয়লা বৈশাখ উপলক্ষে ‘স্বরলিপি শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শনিবার প্যারিসের রিপাবলিক চত্বরে আয়োজন করা হয় এ বৈশাখী মেলার। এতে দলেদলে উপস্থিত হন হাজারো প্রবাসী বাংলাদেশি।

বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজি ইমতিয়াজ হুসেন। বিশেষ অতিথি ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ সেলিম। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয় বৈশাখী  র‌্যালি, সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, পিঠা উৎসব, নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন, বাংলাদেশ থেকে আগত মামুন, আখি আলমগীর, মমো, পার্থ প্রথিম বাপ্পী, সাকিবসহ প্রবাসী শিল্পীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension