অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবর

ইসলামী ব্যাংক চেয়ারম্যান আরাস্তু খানের পদত্যাগ

রূপসী বাংলা ডেস্ক:ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে বলে ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় আরাস্তু খান পদত্যাগপত্র জমা দেন। এতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন বলে ইসলামী ব্যাংকের সূত্র জানিয়েছে। ব্যাংকটির ওয়েবসাইট থেকেও তার ছবি সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ ৫ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও সেসময় ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তারা সবাই পদত্যাগ করেছেন দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন আনা হয়। সেসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে কোনো আভাস ছাড়াই অপসারণ করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককেও সরানো হয়। এরপর ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসাবে সাবেক সচিব আরাস্তু খানকে নির্বাচিত করা হয়। একইসঙ্গে নতুন ভাইস চেয়ারম্যান হন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম আর নতুন এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয় ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আব্দুল হামিদ মিঞাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension