আন্তর্জাতিকজাতিসংঘ

আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি অস্ত্র বিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘপ্রধানের

নতুন অস্ত্রবিরতির প্রতি শ্রদ্ধাশীল হতে আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেস ।

একই সঙ্গে তিনি বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে বেসামরিক লোকজনের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।

শনিবার আজারবাইজানের দ্বিতীয় নগরী গাঞ্জার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১৩ জন প্রাণ হারানোর প্রসঙ্গে গুতেরেস এ নিন্দা জানান।

আজারবাইজান ও আর্মেনিয়া মধ্যরাত থেকে শুরু হওয়া অস্ত্র বিরতির বিষয়ে সম্মত হলেও রোববার উভয় দেশ একে অন্যের বিরুদ্ধে তা না মানার অভিযোগ তোলে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারেক রোববার এক বিবৃতিতে বলেন, গাঞ্জা শহরের হামলায় শিশুসহ যেসব বেসামরিক লোক মারা গেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়, মহাসচিব ১৮ অক্টোবর শুরু হওয়া অস্ত্র বিরতি উভয়পক্ষকে মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অবিলম্বে বাস্তবসম্মত আলোচনা পুনরায় শুরু করারও আহ্বান জানান।

আজারবাইজান ও আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা নাগোরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে ১৯৯০ সালের পর থেকেই থেকে সংঘর্ষে লিপ্ত রয়েছে। এসব সংঘর্ষ সহিংসতায় ৩০ হাজার লোকের প্রাণহানি ঘটে।

এদিকে গত তিন সপ্তাহ আগে পুনরায় সহিংসতা শুরু হলে অন্তত ৭০০ লোকের প্রাণহানি ঘটে।

তবে প্রাণহানির এ সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। কারণ আজারবাইজান তাদের সৈন্যদের প্রানহানির সংখ্যা প্রকাশ করে নি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension